শিরোনাম
Passenger Voice | ১২:২৭ পিএম, ২০২৩-০৯-১০
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) থেকে কোম্পানিটি 'এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ফলে কোম্পানিটিকে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা দেওয়া হবে না।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত