শিরোনাম
Passenger Voice | ১২:০৪ পিএম, ২০২৩-০৯-১০
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটি ট্রাস্ট আজিয়াটার ২ কোটি ২০ লাখ ৫০ হাজার শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্য কিনবে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৯৯০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের নামে কেনা হবে। আর ১০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হোমায়রা আজমের নামে কেনা হবে।
শেয়ার কেনার পরে ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের শতভাগ নিয়ন্ত্রণ থাকবে ট্রাস্ট ব্যাংকের কাছে।
প্যা/ভ/মম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত