শিরোনাম
Passenger Voice | ১০:৪২ এএম, ২০২৩-০৯-০৮
হবিগঞ্জে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিএনজি চালক রুমেল মিয়া (৩৫)। তার বাড়ি মিরাশী গ্রামে। এছাড়া নিহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে সিএনজি চালক রুমেল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত