শিরোনাম
Passenger Voice | ১০:১৮ এএম, ২০২০-০৫-০৬
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
এ সময় রমনা বিভাগে ২২জন মোটরসাইকেল চালককে ৯ হাজার ৪০০ টাকা ও ২টি দোকানে ৪ হাজার টাকা, মতিঝিল বিভাগে ১৬জন মোটরসাইকেল চালককে ৩ হাজার ২০০ টাকা, লালবাগ বিভাগে ১০টি দোকানে ৭ হাজার ৫০০ টাকা, ওয়ারী বিভাগে ৪টি দোকানে ২ হাজার ৫০০ টাকা, তেজগাঁও বিভাগে ৫টি দোকানে ৪ হাজার ৩০০ টাকা, মিরপুর বিভাগে ১৪টি দোকানে ৯ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে ১১টি দোকানে ১৭ হাজার ৫০০ টাকা এবং উত্তরা বিভাগে ৩টি দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সর্বমোট ৮৭টি মামলায় ৩৮টি মোটরযানসহ ৪৯টি দোকানে ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর হ্যাঁ কোনও রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত