শিরোনাম
Passenger Voice | ০১:৫৫ পিএম, ২০২৩-০৯-০৫
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ। তিনি স্বপদে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও পাঁচ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুপম আনোয়ারকে বাণিজ্য মন্ত্রণালয় ও আইএমইডির সিপিটিইউর পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হককে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ইনস্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত