শিরোনাম
Passenger Voice | ১২:৩৪ পিএম, ২০২৩-০৯-০৩
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রিপাবলিক অব মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি অ্যাস্পেন।
শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ২৮ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের হারবাড়িয়া ১১ নম্বরে নোঙর করে।
এর আগে গত ৯ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৪৫ হাজার ৮০০ টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। তারপর চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার ৫০০ টন কয়লা খালাস করলে সেগুলো লাইটার জাহাজে করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে আনা হয়।
এমভি অ্যাস্পেনের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, মোংলা বন্দরে আসা ২৮ হাজার টন কয়লা খালাস শুরু হয়েছে। খালাস শেষে কয়লাগুলো লাইটার জাহাজে করে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছনো হবে।
এর আগে গেল ২৮ আগস্ট বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি জেইন'।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত