শিরোনাম
Passenger Voice | ১১:৩৩ এএম, ২০২৩-০৯-০১
শ্রীলংকাকে দেওয়া ঋণের আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ। সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২১ আগস্ট ঋণের প্রথম কিস্তির ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় দেশটি। এখন শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে দেশটির কাছে পাওনা রইল ৫০ মিলিয়ন ডলার।
কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় দেশটিকে ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে চার কিস্তিতে এই ঋণ দেয় বাংলাদেশ। এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে।
এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পাচ্ছে বাংলাদেশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত