অগ্রণী ব্যাংকের আরেক খেলাপি ঋণগ্রহীতা আটক

Passenger Voice    |    ০১:২০ পিএম, ২০২৩-০৮-২৬


অগ্রণী ব্যাংকের আরেক খেলাপি ঋণগ্রহীতা আটক

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের গ্রেফতারি পরোয়ানাভুক্ত খেলাপি ঋণগ্রহীতা হোসনে আরা আলমকে গ্রেফতার করেছে পুলিশ। অগ্রণী ব্যাংকের প্রধান শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এনএনএ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা আলম বর্তমানে জেলহাজতে রয়েছেন। ২০ আগস্ট ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে একই প্রতিষ্ঠানের পরিচালক আশিক ইবনে আলম গ্রেফতার হন। গত ২০ জুলাই অগ্রণী ব্যাংকের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রা.) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকেও গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। 

প্যা/ভ/ম