শিরোনাম
Passenger Voice | ১২:৪৩ পিএম, ২০২৩-০৮-২৫
চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩টি পণ্য ও খাতকে রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে। গত অর্থবছরের মতো এবারও ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে এ নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রফতানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।
রফতানিকারকরা বলছেন, চলমান পরিস্থিতিতে ঘোষিত নগদ সহায়তা রফতানি বাণিজ্য প্রসারে সহায়তা করবে। এ প্রণোদনা ডলার সংকট কাটাতে সহায়তা করবে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে স্বস্তি আসবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত