শিরোনাম
Passenger Voice | ১০:৩৪ এএম, ২০২৩-০৮-২৫
নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল কালাম আজাদ।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। পথে ইটাখোলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। আহত বাকি চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত