শিরোনাম
Passenger Voice | ০৩:১১ পিএম, ২০২৩-০৮-২৪
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক ( এপ্রিল-জুন, ২০২৩) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের আকার ঋণাত্মক পরিমাণে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার ২৩ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, আলোচ্য প্রান্তিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ঋণাত্মক ২৪৬ কোটি ২০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ১২ কোটি ৩৯ লাখ টাকা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত