শিরোনাম
Passenger Voice | ০১:১২ পিএম, ২০২৩-০৮-২৪
যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে বানিয়ারগাতী ক্রসিংয়ে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছালে লাইনচ্যুত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে আসা উদ্ধারকারী যান কাজ করছে। লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হবে।
এদিকে লাইনচ্যুত হওয়া বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। বাড়ি থেকে পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করছেন তারা। স্থানীয়দের ভিড়ে উদ্ধার কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত