শিরোনাম
Passenger Voice | ০৪:৩৯ পিএম, ২০২৩-০৮-২২
বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের পুরো অংশে সফলভাবে চালানো হয়েছে ‘গ্যাং কার’ বা ‘ট্র্যাক কার’। ‘গ্যাং কার’ নামে পরিচিত ‘ট্র্যাক কার’ বিশেষ আকৃতিতে নির্মিত রেলের ইঞ্জিন।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন দিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে যাত্রা করে ট্র্যাক কারটি। এর আগে বেলা পৌনে ১২টার দিকে ট্র্যাক কারটি আখাউড়ার শিবনগর এলাকায় জিরো লাইনে পৌঁছায়।
এ সময় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক আজু জাফর মিয়া সাংবাদিকদের জানান, প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ট্রেন দিয়ে ট্রায়াল রান দেওয়া হবে। রেললাইন দেখার জন্যই ট্র্যাক কার চালানো হয়েছে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর রেলপথটি উদ্বোধন করার কথা রয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত