শিরোনাম
Passenger Voice | ০৪:৪৮ পিএম, ২০২৩-০৮-২১
বেসরকারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আব্দুস সামাদ লাবু। গতকাল ব্যাংকটির পর্ষদের ৩৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন। আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক।
চট্টগ্রাম জেলার বাসিন্দা আব্দুস সামাদ দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের চেয়ারম্যান। তিনি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) ভাইস চেয়ারম্যান। আব্দুস সামাদ বায়তুস-শরফ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী সদস্য। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত রয়েছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত