অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে নভোএয়ার

Passenger Voice    |    ০২:৪৬ পিএম, ২০২৩-০৮-২১


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে নভোএয়ার

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার লিমিটেড। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: ট্রেইনি ইঞ্জিনিয়ার, নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক (অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। তবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা ২১ থেকে ৩০ বছর। যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
 
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে

বেদনের সময়সীমা: আগামী ০২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

প্যা/ভ/ম