ট্রেন দেখাতে নিয়ে গিয়ে ট্রেনেই কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

Passenger Voice    |    ০৩:২৯ পিএম, ২০২৩-০৮-১৯


ট্রেন দেখাতে নিয়ে গিয়ে ট্রেনেই কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেলব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনি সাথী (৭)। সাথি আর রহমানের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, দাদি মর্জিনা বেগম তার নাতনি সাথীকে নিয়ে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় মেয়ের নাতির বিয়েতে বেড়াতে আসেন। সকালে মর্জিনা বেগম তার নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় চারজন তিলাই নদীর রেলব্রিজ পার হওয়ার সময় দুইজন নদীতে লাফ দিয়ে প্রাণে বেচে যান। আর দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দাদি-নাতির মৃত্যু হয়।

এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্যা/ভ/ম