এসএসসি পাসে বিএসইসিতে সরকারি চাকরির সুযোগ

Passenger Voice    |    ১১:১৯ এএম, ২০২৩-০৮-০৬


এসএসসি পাসে বিএসইসিতে সরকারি চাকরির সুযোগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে তিনটি পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

১। পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা।

বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।

২। পদের নাম: গাড়ি চালক। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হালকা বা ভারী মোটরগাড়ি চালনায় বৈধ লাইসেন্স প্রাপ্ত। মোটরগাড়ি চালনায় অভিজ্ঞ।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)।

৩। পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৫টি। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)।

বয়সসীমা: ৩০ বছর।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ক্রমিক নং ০১ এ উল্লিখিত পদের জন্য ৩০০ টাকা এবং ক্রমিক নং ০২-০৩ এ উল্লিখিত পদের জন্য ১৫০ টাকা আবেদন ফি বিকাশ/নগদ এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২০ আগস্ট, ২০২৩ পর্যন্ত।

প্যা/ভ/ম