বরিশালে এনা পরিবহন চাপায় যুবক নিহত, আহত ৯

Passenger Voice    |    ১১:১৪ এএম, ২০২৩-০৮-০৩


বরিশালে এনা পরিবহন চাপায় যুবক নিহত, আহত ৯

বরিশালের গৌরনদীতে বাস চাপায় শুভ মিয়া (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। শুভ গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার মো. পান্না মিয়ার ছেলে।

বুধবার (২ আগস্ট) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দীঘিতে উল্টে পড়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এনা পরিবহনের একটি বাস আশোকাঠি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে হাবিব সরদারের দীঘির পাশে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেল আরোহী শুভ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দীঘিতে পড়ে যায়। এতে বাসের ৯ যাত্রী আহত হন।

প্যা/ভ/ম