শিরোনাম
Passenger Voice | ০৩:২০ পিএম, ২০২৩-০৭-৩১
নেত্রকোণার কেন্দুয়ায় পাকা সড়কে পানি দেওয়ার একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে সুমন মিয়া (১৩) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ওই সড়কের কেন্দুয়া পৌরসভার ছয়আনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আব্দুল বারেকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল বারেক তার কিশোর ছেলে সুমনকে নিয়ে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান রিড কনস্ট্রাকশনের কাজ করতে যান। আব্দুল বারেক রোলার চালক হিসেবে কাজ করেন এবং তার ছেলে সুমন শ্রমিকের কাজ করে। সোমবার বেলা ১১টার দিকে সড়কটির ছয়আনি আল খায়রুল অটো রাইস মিল সংলগ্নস্থানে তারা কাজ করছিল। এ সময় সড়কে পানি দেওয়ার একটি গাড়ির নিচে শ্রমিক সুমন মিয়া চাপা পড়ে। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত