শিরোনাম
Passenger Voice | ০২:৫০ পিএম, ২০২৩-০৭-৩১
যমুনা ব্যাংক লিমিটেডের গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে খুলনা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে নিয়ে খুলনায় এক অভিজাত হোটেলে ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন সাখাওয়াত, মো. রেদোয়ান-উল করিম আনসারী এবং স্বতন্ত্র পরিচালক মো. আবদুর রহমান সরকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের সকল কর্মকর্তা ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আলোচনায় ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত