সিটি ব্যাংকে ম্যানেজার পদে চাকরির সুযোগ

Passenger Voice    |    ০৫:২৪ পিএম, ২০২৩-০৭-২৭


সিটি ব্যাংকে ম্যানেজার পদে চাকরির সুযোগ

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে নিয়োগ পাবেন।

পদের নাম: সহযোগী সম্পর্ক ব্যবস্থাপক (কর্পোরেট বিভাগ)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪ বছরের স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। বিবিএ/এমবিএ কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের ধরন: গ্রাহকদের উচ্চ মানের পরিষেবা নিশ্চিত করা। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী লেনদেন সম্পন্ন করা। ত্রুটিমুক্ত লেনদেনের ব্যবস্থা করা। লেনদেনে কোনো ধরনের ত্রুটি দেখা গেলে তা সমাধানে উদ্যোগী হওয়া। আরএমকে প্রয়োজনীয় লেনদেন সংক্রান্ত ডকুমেন্টেশনে সহায়তা দেওয়া।

চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর। নিয়োগের স্থান: ঢাকা।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: একটি স্বনামধন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা। অর্থনৈতিক পরিস্থিতি, ক্রেডিট ডিসিপ্লিন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ০৫ আগস্ট, ২০২৩।