এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

Passenger Voice    |    ১২:৩৩ পিএম, ২০২৩-০৭-২৭


এইচএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ০১ আগস্ট থেকে আবেদন শুরু হবে।

পদের নাম: নাজির-কাম-ক্যাশিয়ার। পদ সংখ্যা: ৪টি।

পদের নাম: সার্টিফিকেট পেশকার। পদ সংখ্যা: ৪টি। 

পদের নাম: সার্টিফিকেট সহকারী। পদ সংখ্যা: ৪টি।

পদের নাম: ক্রেডিট চেকিং কাম- সায়রাত সহকারী। পদ সংখ্যা: ৭টি।

পদের নাম: মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী। পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন-২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন-২০ শব্দ।

বয়সসীমা: আগামী ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পোষ্য এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের http://dclal.teletalk.com.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট, ২০২৩।


প্যা/ভ/ম