শিরোনাম
Passenger Voice | ১০:৪৮ এএম, ২০২৩-০৭-২৬
গাজীপুরের জয়দেবপুরের সামান্তপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার(২৫ জুলাই) দিবাগত রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
সামান্তপুর রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান মো.নিজাম উদ্দিন বলেন, রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ধীরাশ্রম রেল স্টেশন পার হয়ে জয়দেবপুরে প্রবেশ করছিল। এর কিছু সময় আগে সামান্তপুর রেল ক্রসিং পারাপারের সময় একটি ট্রাক লাইনের উপর আটকে যায়। এসময় ট্রেন আসার আগে স্থানীয়রা আটকে যাওয়া ট্রাকটি সরিয়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে আপলাইনে জয়বেদপুর অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ট্রাকের সামনের অংশে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি ডাউন লাইনে আছড়ে পড়ে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, ট্রাকটি আড়াআড়িভাবে রেললাইনে আটকে থাকায় দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে জয়দেবপুর স্টেশনে তিস্তা, বেনাপোল ও তুরাগ এক্সপ্রেস দাঁড়িয়ে থাকে। দুর্ঘটনাস্থলে লালমনিরহাট এক্সপ্রেস দাঁড়িয়ে ধীরাশ্রম রেল স্টেশনে খুলনা অভিমুখী চিত্রা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে অপেক্ষমান থাকে। রাত ১০টায় রেকারের সাহায্যে ট্রাকটি সরিয়ে নিলে উভয়মুখী রেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত