শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২৩-০৭-০৮
সিলেট-তামাবিল সড়কে বাস-ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকার শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে (ইজিবাইক চালক) মো. কামাল আহমদ (২৫) ও উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।
স্থানীয়রা জানান, গতকাল রাতে সিলেট থেকে জাফলংয়ে অভিমুখী বাসটি বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ইজিবাইকে চালক ছাড়াও সাতজন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।
জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র: আমাদের সময়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত