শিরোনাম
Passenger Voice | ০৯:৩৮ এএম, ২০২০-০৫-০৩
করোনা সেফটি নেট’ নামে ব্যাংকারদের জন্য বীমা পরিকল্প তৈরি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এই পরিকল্পনার আওতায় দায়িত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত যেকোন বীমাকৃত ব্যাংক কর্মী পাবেন তাৎক্ষণিক এককালীন ৫ লাখ থেকে ১০ লাখ টাকা এবং চিকিৎসা বাবদ ৫ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়াও বীমাকৃত ব্যাংক কর্মীর মৃত্যুতে তার পরিবার পাবে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান লাইফ।
কোম্পানিটি বলছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে সাম্প্রতিক সময়ে বিশ্ব অর্থনীতি বেশ সংকটাপন্ন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এই মহামারীর কারণে আজ বাংলাদেশকেও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবুও অর্থনীতিকে কার্যকর রাখতে বর্তমানে ব্যাংকগুলো খুব সীমিত আকারে হলেও লকডাউনের মাঝেই গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। গ্রাহক সেবা নিশ্চিত করতে গিয়ে ব্যাংকাররা তাদের পরিবারসহ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।
এরইমধ্যে কোভিড-১৯ এর কারণে এই সাধারণ ছুটিতে কাজ করা ব্যাংকারদের জন্য বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকদেরকে কোভিড-১৯ বীমা কভারেজের আওতায় আনার নির্দেশ দিয়েছে। যার সূত্র ধরে গার্ডিয়ান লাইফ খুব দ্রুত ‘করোনা সেফটি নেট’ নামে ব্যাংকারদের জন্য একটি উপযুক্ত বীমা পরিকল্প তৈরি করেছে। এই করপোরেট পরিকল্পটি গ্রহণের মাধ্যমে, ব্যাংক তাদের সেসকল কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে যাদের করোন ভাইরাসজনিত কারণে অসুস্থ হয়ে পরার সম্ভাবনা আছে।
গার্ডিয়ান লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম জানিয়েছেন, নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সময় উপযোগী বীমা পরিকল্প তৈরি ও সেরা বীমা সেবা নিশ্চিতকরণে গার্ডিয়ান লাইফ বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায়, চলমান দুর্যোগের অন্যতম সম্মুখযোদ্ধা বাংকারদের জন্য বাংলাদেশ ব্যাংকের ঘোষণাকৃত করোনা ভাইরাসজনিত জীবন বীমা পরিকল্পনার সাথে একাত্মতা জানিয়ে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে ‘করোনা সেফটি নেট’ পরিকল্প।
এই পরিকল্পনার আওতায় দায়িত্ব পালনকালীন করোনা ভাইরাসে আক্রান্ত যেকোন বীমাকৃত ব্যাংক কর্মী পাবেন তাৎক্ষণিক এককালীন ৫ লাখ থেকে ১০ লাখ টাকা। এছাড়াও হসপিটালাইজেশন সুবিধা হিসেবে করোনা ভাইরাসজনিত চিকিৎসা বাবদ ৫ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে। করোনা ভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে ডেথ বেনিফিট হিসেবে একজন বীমাকৃত ব্যাংক কর্মীর পরিবারকে ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা প্রদান করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত