শিরোনাম
Passenger Voice | ০২:৫২ পিএম, ২০২৩-০৬-২৬
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা হালিমা বেগম (৩৫) ও ছোয়ামনি (১৭)। গুরুতর আহত হয়েছেন একই এলাকার বাসিন্দা ফিরোজ খান। নিহত ও আহতরা সবাই একই পরিবারের সদস্য তারা বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামকস্থানে বরিশাল সদর থেকে আগত সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি সিটকে সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরবর্তীতে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও একজন বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। সিএনজিতে মোট চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের প্রতাপ বাজার নামকস্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সিনএজি ও ট্রাক উদ্ধার করা হয়েছে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত