শিরোনাম
Passenger Voice | ০১:১৯ পিএম, ২০২৩-০৬-২১
তফশিলি ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে শাখায় গিয়ে গ্রাহক যেন সহজে দেখতে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট গ্রহণের নোটিশ দিতে হবে।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয় মর্মে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করাসহ পরিপত্রে বর্ণিত বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হলো।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত