শিরোনাম
Tanjin Tanju | ০৬:৫৫ পিএম, ২০২০-০৫-০২
বিআরটিএ কিশোরগঞ্জ সার্কেল এর মোটরযান পরিদর্শক ফয়েজ আহম্মেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আজ শনিবার সিভিল সার্জন মো: মুজিবুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে সর্দি কাশি থাকায় বিআরটিএ কিশোরগঞ্জ সার্কেল এর মোটরযান পরিদর্শক মো: ফয়েজ আহম্মেদ এর নমুনা ঢাকায় পাঠানো হয়, রিপোর্ট পেয়ে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরো বলেন এই কর্মকর্তা সংস্পর্শে কারাছিল খোঁজ নিয়ে সবাইকে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করা হবে।
এবিষয়ে ফয়েজ আহম্মেদ সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যেতেও অনুরোধ করেন তিনি।
বিআরটিএ কিশোরগঞ্জ সার্কেল এর দায়িত্ব নেয়ার পূর্বে তিনি বগুড়া সার্কেল এর মোটরযান পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন, কিশোরগঞ্জে দীর্ঘদিন যাবৎ তিনি সড়ক পরিবহন আইন এর ভ্রাম্যমাণ আদালত এর প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত