শিরোনাম
Passenger Voice | ০৫:০৩ পিএম, ২০২৩-০৬-১২
মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) প্রকল্পের তিনটি পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার ও হিসাবরক্ষক পদের ব্যবহারিক পরীক্ষা ২৩ জুন সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে।
এই তিন পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪ জুন সকাল ও দুপুরে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে।
কোনো প্রার্থী ২১ জুনের মধ্যে ডাকযোগে প্রবেশপত্র না পেলে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) অফিসে যোগাযোগ করতে হবে।
প্রবেশপত্র না পেলে ২২ জুন বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে হবে। রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে (লেভেল ১১) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্য/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত