শিরোনাম
Passenger Voice | ০৩:০৪ পিএম, ২০২৩-০৬-১২
সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১২ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন বলেন, সোমবার ভোরে দয়ামীরের সোয়ারগাঁও এলাকায় সিলেটগামী একটি ট্রাকের চাকা নষ্ট হলে ট্রাকের ড্রাইভার ও হেলপার রাস্তার পাশে চাকা পরিবর্তন করছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার, ড্রাইভার ও ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধাক্কা দেওয়া ট্রাকের ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত