শিরোনাম
Passenger Voice | ১১:৪১ এএম, ২০২৩-০৬-০৮
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিম বোঝাই পিকআপ দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কসকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা যায়নি। হেলপার জহির উদ্দিনের (২৫) গাইবান্ধার মমতাজ মিয়ার ছেলে।
ফেনীর ফাজিলপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, মহাসড়কের ডিম বোঝাই পিকআপটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের মাঝখানে ডিভাইডারের সঙ্গে প্রথমে ধাক্কা খেয়ে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে চালক ও হেলপারের ঘটনাস্থলে মৃত্যু নিহত হন।
তিনি বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত