শিরোনাম
Passenger Voice | ০২:৪৪ পিএম, ২০২৩-০৬-০৭
সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (৭ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের জোকারচর এলাকায় সিরাজগঞ্জগামী বাস চালক হাসেম মিয়ার সঙ্গে। তিনি বলেন, এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ মিনিটের সড়ক আসতে প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। শুনেছি দুর্ঘটনা হয়েছে। তাই সামনের গাড়ি টানে না। বসে থাকতেও ভালো লাগছে না।
বঙ্গসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের সল্লা এলাকায় কাচামালবাহী একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। সেই ট্রাকের মালামাল আনলোড করতে সময় লেগে যায়। এ সময় সড়কের টুওয়ে বন্ধ ছিলো এবং ওয়ানওয়ে চালু ছিলো। এ থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া চালকরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত