নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু

Passenger Voice    |    ০৩:০২ পিএম, ২০২৩-০৬-০৫


নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রীর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাগাচাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্যা/ভ/ম