শিরোনাম
Passenger Voice | ০৪:৫৫ পিএম, ২০২৩-০৬-০১
টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, মধুপুর থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের সঙ্গে মধুপুরগামী একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত