শিরোনাম
Passenger Voice | ১২:২৩ পিএম, ২০২৩-০৬-০১
ছয় দফা দাবিতে রাজধানীর গাবতলী এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। তাঁরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যানারে গাবতলীর পর্বত এলাকায় জড়ো হন প্রতিবন্ধী ব্যক্তিরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা এই অবরোধ চলে।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি বলেন, তাঁরা ভিক্ষা করে চলতে চান না। কাজ করে চলতে চান। তাই তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে আসছেন। কিন্তু তাঁরা নানাভাবে বাধা পাচ্ছেন। হয়রানির শিকার হচ্ছেন। তাই তাঁরা ছয় দফা দাবিতে আজ সড়ক অবরোধ করেছেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার দুপুর সোয়া ১২টার দিকে প্রথম আলোকে বলেন, যাঁরা সড়ক অবরোধ করেছেন, তাঁদের কিছু দাবিদাওয়া আছে। বুঝিয়ে সড়ক থেকে তাঁদের সরিয়ে আনা হয়েছে। এখন তাঁরা কথা বলছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত