শিরোনাম
Passenger Voice | ১১:২১ এএম, ২০২৩-০৫-৩১
শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ বা ২ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এর ফলে কোম্পানির ৪ কোটি ১ লাখ ২৫ হাজার শেয়ারের বিপরীতে লভ্যাংশ বাবদ ২ টাকা করে মোট ৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা পাবেন শেয়ারহোল্ডাররা। বুধবার (৩১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে শেয়ার প্রতি কোম্পানির আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৮ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা মুনাফা দেওয়া হবে।
আগের বছর অর্থাৎ ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিমা কোম্পানিটি। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা কমেছে। একারণে লভ্যাংশও কম দিয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জুলাই। সেদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ জুন।
৩১ ডিসেম্বর ২০২২ বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। এর আগের বছর ছিল ৩৩ টাকা ৭৮ পয়সা।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ৬৮ টাকায়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত