ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লাগবে না অভিজ্ঞতা

Passenger Voice    |    ০৫:৩০ পিএম, ২০২৩-০৫-৩০


ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লাগবে না অভিজ্ঞতা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রান্সজেকশন ব্যাংকিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : রিলেশনশিপ অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা  কমপক্ষে স্নাতক পাস করতে হবে। ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড সেলস, ট্রেড ফাইন্যান্স/ করপোরেট ব্যাংকিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বাংলাদেশ মার্কেট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1150548&fcatId=2&ln=1

আবেদনের শেষ তারিখ : ৩ জুন, ২০২৩।


প্যা/ভ/ম