শিরোনাম
Passenger Voice | ১২:৪০ পিএম, ২০২৩-০৫-৩০
প্রাইম ব্যাংক লিমিটেড ২০২২ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২৮ মে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তানজিল চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজম জে চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন এবং নাজমা হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইমরান খান, অডিট কমিটির চেয়ারম্যান আনোয়ার উদ্দিন চৌধুরী এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব তানভীর সিদ্দিকী।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত