শিরোনাম
Passenger Voice | ০৪:৩০ পিএম, ২০২৩-০৫-২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার ও তার পরিবারকে বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দিয়েছে বাস। শুক্রবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ডেপুটি হাইকমিশনার, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখার, মেয়ে হুদা আব্বাস খোখার ও ছেলে মোহাম্মদ খোখার অক্ষত আছেন। এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার নিজে প্রাইভেট কার চালিয়ে পরিবার নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। স্থানীয় দুরন্ত পরিবহন বাসের সঙ্গে তাদের গাড়িন ধাক্কা লাগে। এতে গাড়ির কিছুটা ক্ষতি হলেও ডেপুটি হাইকমিশনার এবং তার পরিবারের সদস্যদের কারও ক্ষতি হয়নি।
হাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এতে কেউ আহত হননি। কিছু সময় থানায় অবস্থান করে তারা শ্রীমঙ্গল চলে গেছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত