শিরোনাম
Passenger Voice | ১০:৩৮ এএম, ২০২৩-০৫-২৫
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানোয় মাছুম নামের এক যুবকের বাইকের চাবি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গাজীপুরের ৩৫ নং বাড়ীয়ালী নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে ম্যাজিস্ট্রেট আফরিন হক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সরেজমিন দেখা যায়, মাছুম নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে কেন্দ্রের সামনে ঘোরাফেরা করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন ভোটের দিন মোটরসাইকেল নিয়ে সড়কে বেরিয়েছেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে না পারায় তার বাইকের চাবি জব্দ করা হয়। পরে শুক্রবার (২৬ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে চাবি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
তবে মাসুম দাবি করেন, ভোটের দিন মোটরসাইকেল নিয়ে বাইরে বের হওয়া যাবে না এমন নিয়ম তিনি জানতেন না। তিনি বলেন, পাশেই টিএনটি কলোনিতে আমার বাসা। সকালে এমনিতেই ভোটের পরিস্থিতি দেখার জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলাম। আমি জানতাম না যে নির্বাচনের দিন মোটরসাইকেল চালানো নিষেধ। বিষয়টি আমি ম্যাজিস্ট্রেটের কাছে বলেছি, কিন্তু তিনি বাইকের চাবি জব্দ করেছেন। আগামীকাল ডিসি অফিস থেকে চাবি নেওয়ার জন্য বলেছেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত