শিরোনাম
Passenger Voice | ০২:৩৮ পিএম, ২০২৩-০৫-২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বেরিয়ে খাদে পড়ে সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পুকুরপাড় কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন একই উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আলীমের ছেলে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
উল্লাপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অপু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মাগুড়াডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে কাকন তার বাবার অ্যাম্বুলেন্স নিয়ে সুমন ও অপর একজনকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরতে বের হন। এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটি পুকুরপার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে অ্যাম্বুলেন্সটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন। এ সময় আহত হন অপর একজন।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে চালক কাকন পলাতক রয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত