শিরোনাম
Passenger Voice | ০৪:৩৬ পিএম, ২০২৩-০৫-২৩
রাজধানীর ধানমন্ডিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ল্যাব-এইড হাসপাতালের সামনের সড়কে এসব ঘটনা ঘটতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসির দ্বিতল বাসটি নগর পরিবহনের ব্যানারে ঘাটারচর থেকে কদমতলী পর্যন্ত চলাচল করতো বলে বাসের সামনে লেখা রয়েছে।
বাসটিতে অগ্নিকাণ্ডের পর পানি নিয়ে পুলিশ সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত