শিরোনাম
Passenger Voice | ০৫:৫৭ পিএম, ২০২৩-০৫-২০
পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রপ্রসারণের কাজ যেকোনো সময় শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, দেশের অন্য যেকোনো যানবাহনের তুলনায় রেলপথে ভাড়া অনেক কম। এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এ কারণে সাধারণ মানুষ এখনও সাশ্রয়ী ভাড়ায় রেলপথে যাতায়াত করতে পারছেন। একই কারণে রেলপথে যাত্রী সংখ্যাও বেড়ে গেছে।
শনিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যাত্রীর চাহিদা বিবেচনায় আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পঞ্চগড় থেকে তেঁতুলিয়া হয়ে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সম্প্রপ্রসারণের পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে। যেকোনো সময় প্রকল্পটির কাজ শুরু হতে পারে।
এ সময় পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, রেলওয়ের রাজশাহীর প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুস সালাম, স্টেশন মাস্টার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত