শিরোনাম
Passenger Voice | ১১:৫০ এএম, ২০২৩-০৫-২০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এভিপি টু এসভিপি হিসেবে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : হেড অব ব্র্যাঞ্চ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ বা মাস্টার্স পাস করতে হবে। কোনো ধরনের তৃতীয় বিভাগে থাকা যাবে না। সিজিপিএ কমপক্ষে ২.৫০ থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং, ট্রেড ফাইৃন্যান্স, অপারেশনস অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর চাঁদপুর, চাপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, পটুয়াখালী, রাজশাহী, রংপুর জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৬ জুন, ২০২৩।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত