শিরোনাম
Passenger Voice | ১২:০৫ পিএম, ২০২৩-০৫-১২
একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে একটি প্রকল্পে কর্মী নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ডিজাইন স্পেশালিস্ট।
পদসংখ্যা : ১।
আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর বা এ ধরনের বিষয়ে সমমান ডিগ্রি থাকতে হবে।
আন্তর্জাতিক বা দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থায় অন্তত তিন থেকে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ফটোগ্রাফির দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ড্রয়িং, ডিজাইন স্টিচিং ও অন্যান্য ক্র্যাফট–সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে।
বেতন: মাসিক মোট বেতন ৯০ হাজার ২৩০ টাকা। মেডিকেল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, মুঠোফোন ও ইন্টারনেটের বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৮ মে ২০২৩।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত