শিরোনাম
Passenger Voice | ১১:৫২ এএম, ২০২৩-০৫-১০
আগামী ১২ মে রাত ১১টা থেকে পরদিন ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
বুধবার (১০ মে) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিতে জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে।
এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এর আগে ০৫ মে রাত ১১টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত