সড়ক দুর্ঘটনায় নিহত ইন্সুরেন্স কর্মকর্তা নুরুল করিমের জানাজা সম্পন্ন

Akter Hossain.mirsarai correspondent    |    ০৬:৫৯ পিএম, ২০২৩-০৫-০৯


সড়ক দুর্ঘটনায় নিহত ইন্সুরেন্স কর্মকর্তা নুরুল করিমের জানাজা সম্পন্ন

আকতার হোসেনঃ প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেড বারইয়ারহাট সাংগঠনিক অফিস ইনচার্জ ও ডিজিএম মুহাম্মদ নুরুল করিমের জানাজা সম্পন্ন হয়েছে।

নিহত মুহাম্মদ নুরুল করিম (৪১) মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব বামনসুন্দর গ্রামের জুয়া কাজী ভূইয়া বাড়ির আব্দুল খালেকের পুত্র এবং ৮ বছর বয়সী পুত্র ও ৩ বছর বয়সী কন্যা সন্তানের জনক।
মঙ্গলবার (৯ মে) বেলা দুইটার দিকে একই এলাকার জকিউদ্দিন মিঝি জামে মসজিদ সংলগ্ন মাঠে নিহত নুরুল করিমের জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতের বড় ভাই রেজাউল করিম জানান, ৪ বোন ২ ভাইয়ের মধ্যে নুরুল করিম সবার ছোট। প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে গত সোমবার (১ মে) সকালে বারইয়ারহাট অফিসে যাওয়ার পথে বামন সুন্দর-মিঠাছরা সড়কের রাজাপুর এলাকায় (মেজর মোস্তফা কলেজের সামনে) বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হলে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মৃত্যুবরণ করেন।

নিহত নুরুল করিমের সহকর্মী ও বারইয়ারহাট প্রাইম লাইফ ইন্সুরেন্সের ডিজিএম নিজাম উদ্দিন বলেন নুরুল করিম দীর্ঘ ১৯ বছর যাবৎ ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করে আসছে এবং ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৪ বছর ধরে বারইয়ারহাট শাখায় একসাথে কাজ করতেছি। তবে তিনি সৎ, ধার্মিক ও মিষ্টি ভাষী একজন মানুষ ছিলেন।

প্রাইম লাইফ ইন্সুরেন্স লিমিটেড বারইয়ারহাট সাংগঠনিক অফিস ইনচার্জ ও ডিজিএম মুহাম্মদ নুরুল করিমের জানাজায় চট্টগ্রাম জোন ০৪, মিরসরাই সার্ভিস সেন্টারের সকল কর্মী ও কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।