শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২৩-০৫-০৫
খুলনায় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ইসরাফিল (২০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার খুলনা রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে থেকে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক যশোর ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
জিআরপি থানা পুলিশের এসআই শফিক জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে ফুলতলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের হোম সিগন্যাল পোস্টে আঘাত লেগে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত