শিরোনাম
Jahangir Alam babu | ০৩:২৯ এএম, ২০২০-০৪-২৯
চট্টগ্রাম: উল্টো পথে দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত নয়টার দিকে নগরের দেওয়ানহাটের মিস্ত্রীপাড়া গলির মুখে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সাজের্ন্ট জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত বলে জানা গেছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক সুমিত বড়ুয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট জামাল আহত হয়েছেন। তিনি কোমরে এবং পায়ে আঘাত পেয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকের চালককে মারধর করে। পরে তাকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত