শিরোনাম
Passenger Voice | ১১:৪৮ এএম, ২০২৩-০৪-২৭
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ইনস্যুরেন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : এক্সিকিউটিভ।
পদের সংখ্যা : ১টি।
আবেদন যোগ্যতা : বিবিএ পাস করতে হবে। তবে এমবিএ পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সসীমা ৩০ বছর। মাইক্রোসফট অফিস, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টের কাজে দক্ষতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার, বার্ষিক ইক্রিমেন্ট ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ২ মে, ২০২৩।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত